কালুখালী টাইমস

রাজবাড়ীতে এখনো পৌঁছেনি সরকারি খেজুর, গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

রাজবাড়ী জেলার জন্য বরাদ্দকৃত সরকারি খেজুর এখনো জেলায় পৌঁছায়নি বলে জানিয়েছে জেলা প্রশাসন। খেজুর পৌঁছানোর পর ইউনিয়নভিত্তিক উপবরাদ্দ নির্ধারণ করে সংশ্লিষ্ট উপজেলায় পাঠানো হবে এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে তা বিতরণ করা হবে।

বুধবার (১১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, রাজবাড়ীর জন্য বরাদ্দকৃত খেজুর এখনো জেলায় এসে পৌঁছেনি। খেজুর আসার সঙ্গে সঙ্গেই ইউনিয়নভিত্তিক উপবরাদ্দ নির্ধারণ করে উপজেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হবে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তারা স্থানীয় পর্যায়ে খেজুর বিতরণ কার্যক্রম সম্পন্ন করবেন।

এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়, খেজুর বিতরণ সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ বা প্রচারের আগে তা যাচাই করে নেওয়ার জন্য। জেলা প্রশাসনকে নিয়ে বিভ্রান্তিকর বা ভিত্তিহীন তথ্য ছড়িয়ে না দেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

জেলা প্রশাসন আরও জানায়, এ বিষয়ে কোনো তথ্য বা প্রশ্ন থাকলে সরাসরি জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সঠিক তথ্য জেনে নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।

Inventors Of The Home Cooker Hood

Please assist by promoting and sharing information about Dad’s Play with households. It’s all about spending quality time collectively, enjoying play, building confidence, and connecting