কালুখালী টাইমস

ঈদের আগে রাজবাড়ীতে ডিজেল সংকট, পাম্পে পাম্পে ঘুরেও তেল পাচ্ছেন না চালকরা

আসন্ন ঈদকে সামনে রেখে রাজবাড়ী শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল ডিজেলের সংকট দেখা দিয়েছে।

শুক্রবার দুপুরের পর থেকে শহরের একাধিক পাম্পে ডিজেল বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ডিজেলচালিত যানবাহনের চালকরা।

শহরের কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, তেলের আশায় অনেক চালক গাড়ি নিয়ে পাম্পে এলেও ডিজেল না থাকায় তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। এতে কেউ হতাশ হয়ে ফিরে যাচ্ছেন, আবার কেউ কেউ তেল পাওয়ার আশায় পাম্পের সামনে অপেক্ষা করছেন।

শ্রীপুর রাজবাড়ী ফিলিং স্টেশনের সামনে ‘ডিজেল নেই’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে রাখতে দেখা গেছে। রাস্তার ওপর টায়ার রেখে পাম্প কর্তৃপক্ষ সেখানে ডিজেল সংকটের বিষয়টি জানিয়ে দিয়েছেন। তবে একই সময়ে মোটরসাইকেল চালকদের পেট্রোল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

একজন মাহিন্দ্রা চালক জানান, তেলের জন্য তিনি শহরের কয়েকটি পাম্প ঘুরেছেন, কিন্তু কোথাও ডিজেল পাওয়া যায়নি। তিনি বলেন, আজ তেল না পেলে ঈদের আগে আগামীকাল কীভাবে গাড়ি চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন।

অন্যদিকে কয়েকজন ট্রাকচালক জানান, গত কয়েক দিন অল্প পরিমাণ ডিজেল পাওয়া গেলেও শুক্রবার দুপুরের পর থেকে কোনো পাম্পেই ডিজেল বিক্রি করা হচ্ছে না। তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করলেও কখন তেল আসবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাচ্ছেন না।

এ বিষয়ে কাজী ফিলিং স্টেশনের ম্যানেজার শাহিন খান বলেন, দুপুর তিনটার পর থেকে তাদের পাম্পে ডিজেল শেষ হয়ে গেছে। ডিপো থেকে তেল আনার জন্য গাড়ি পাঠানো হলেও এখনো সরবরাহ পাওয়া যায়নি। তিনি আশা করছেন, ডিপো থেকে তেল সরবরাহ পেলে আগামীকাল থেকে আবার বিক্রি শুরু করা যাবে।

শ্রীপুর পলাশ ফিলিং স্টেশনের ম্যানেজার বিপুল হোসেন বলেন, চাহিদার তুলনায় ডিপো থেকে পর্যাপ্ত ডিজেল পাওয়া যাচ্ছে না। ফলে তাদের পাম্পেও তেলের সংকট তৈরি হয়েছে এবং ডিপোতে তেল আনার জন্য গাড়ি অপেক্ষা করছে।

রাজবাড়ী ফিলিং স্টেশনের সেলস ম্যানেজার বাবর আলী বলেন, পাম্পে যে পরিমাণ তেল আসছে, তা দ্রুতই শেষ হয়ে যাচ্ছে। অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি তেল মজুত করায় চাহিদা বেড়ে গেছে এবং এতে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে।

এদিকে জ্বালানি তেলের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজবাড়ী জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় নজরদারি ও ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও