কালুখালী টাইমস

আগামী বৈশাখে কৃষকদের জন্য কৃষি কার্ডের প্রি-পাইলট কর্মসূচি চালু হবে—অর্থ উপদেষ্টা ড. তিতুমীর

রাজবাড়ীর পাংশা উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

 

শনিবার (১৪ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা পৌনে ১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, “আগামী পহেলা বৈশাখে দেশের প্রায় ২ কোটি ২০ লাখ কৃষকের জন্য কৃষি কার্ডের প্রি-পাইলট কর্মসূচি চালু করা হবে। পাশাপাশি আগামী ১৬ মার্চ থেকে খাল খনন কর্মসূচিও শুরু হবে। আপনারা জানেন ভোটে আঙুলের অমোচনীয় কালি মোছার আগেই আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। এসব কর্মসূচির সার্থকতা তখনই হবে যখন তৃণমূল পর্যায়ে তা বাস্তবায়িত হবে, জনগণ তাদের অধিকার ফিরে পাবে, জনদুর্ভোগ কমবে এবং জবাবদিহিতা নিশ্চিত হবে।”

 

এসব লক্ষ্য সামনে রেখে মাঠ প্রশাসনের সঙ্গে আলোচনা করা হচ্ছে, যাতে ইশতেহারে ঘোষিত পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়ন করা যায়। একইসঙ্গে আগামী ১৮০ দিনের মধ্যে কয়েকটি অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সে লক্ষ্যে কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

 

ড. তিতুমীর আরও বলেন, জনগণের জন্য একটি সর্বজনীন অর্থনীতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য। বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান এবং কর ব্যবস্থার মাধ্যমে অর্থনীতিতে একটি নতুন মডেল প্রতিষ্ঠা করা হবে।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ, রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার এবং পুলিশ সুপার (বিপিএম-সেবা) মোহাম্মদ মনজুর মোরশেদ।

 

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি বলেন, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কাজের ধরণেও পরিবর্তন আনতে হবে। আগের সরকারের মতো সবকিছু চলবে না। কাজের পদ্ধতি, গতি ও দিকনির্দেশনায় নতুন দৃষ্টিভঙ্গি আনতে হবে।

 

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় পাংশা উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)