কালুখালী টাইমস

কালুখালীতে সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর কালুখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে কালুখালী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

 

বুধবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ৩টায় কালুখালী উপজেলা পরিষদের উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ এবং রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার।

 

এছাড়া সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সাহা, কালুখালী সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশরাত জাহান উম্মন, উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, কালুখালী থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন, পাংশা হাইওয়ে থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান খান, সাধারণ সম্পাদক রকিবুল হাসান রুমা সহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

 

সভায় কালুখালী উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তারা তাঁদের দপ্তরের চলমান কার্যক্রম, সেবার মান উন্নয়ন এবং মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে যেসব সমস্যা ও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন সেগুলো তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন দপ্তরের কার্যক্রম আরও গতিশীল করা, জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দেওয়া এবং প্রশাসনিক সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

 

প্রধান অতিথি ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত কর্মকর্তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানের পাশাপাশি সরকারি সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

 

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা এবং জনসেবামূলক কার্যক্রমকে শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় করা হয়। অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা আয়োজনের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডকে আরও কার্যকর করার আশাবাদ ব্যক্ত করেন।

 

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও