কালুখালী টাইমস

বিলম্বের বেড়াজাল ভেঙে সময়মতো প্রকল্প শেষের অঙ্গীকার: নাদুরিয়া গড়াই সেতু উদ্বোধন নভেম্বরে

রাজবাড়ীর পাংশা ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গড়াই নদীর ওপর নির্মাণাধীন নাদুরিয়া গড়াই সেতুর কাজের দীর্ঘসূত্রতা ও ব্যয় বৃদ্ধি নিয়ে সমালোচনার মধ্যে সরকার নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নে জোর দিয়েছে।

 

রবিবার (২২ মার্চ) সেতুটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা এ কথা বলেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প শেষ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

 

তিনি জানান, ২০২০ সালে কাজ শুরু হলেও ২০২৩ সালের মধ্যে সেতুটি সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু ২০২৬ সালেও কাজ শেষ না হওয়ায় ব্যয় বেড়েছে এবং এতে দেশের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সময়মতো প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনে কথার চেয়ে কাজই মুখ্য। নির্বাচনী ইশতেহার অনুযায়ী আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার দৃঢ়ভাবে কাজ করছে।

 

এ সময় আইনমন্ত্রী ও ঝিনাইদহ-৪ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য মো. আসাদুজ্জামান জানান, ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে। ইতোমধ্যে সেতুর প্রায় ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং আগামী ৭ নভেম্বর উদ্বোধনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

 

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুর সালাম মিয়া, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

Inventors Of The Home Cooker Hood

Please assist by promoting and sharing information about Dad’s Play with households. It’s all about spending quality time collectively, enjoying play, building confidence, and connecting