Skip to main content

কালুখালী টাইমস

কালুখালীতে শোকের আর্তনাদ—একই পরিবারের ২ জনসহ ৮ জনের বিদায়

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির ঘটনায় নিহত কালুখালী উপজেলার ৮ জনের দাফন সম্পন্ন হয়েছে। সকলের জানাজা শেষ হলেও স্বজনদের বুকফাটা আহাজারিতে এখনো ভারী হয়ে আছে পুরো এলাকা।

রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামে গিয়ে দেখা যায় হৃদয়বিদারক দৃশ্য। চারদিকে শুধুই কান্না আর শোকের মাতম। একই পরিবারের একাধিক স্বজন হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন মোঃ আব্দুল আজিজ। তিনি বেঁচে ফিরলেও হারিয়েছেন তার ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী নাজমীর খাতুন জেসমিন (৩০), আদরের সন্তান আব্দুর রহমান অমীত (১১) এবং খালা শাশুড়ি নাসিমা বেগমকে।
যে উঠোনে ঈদের আনন্দের প্রস্তুতি চলছিল, সেখানে এখন শুধুই নিস্তব্ধতা আর আহাজারি।

জানা গেছে, নাসিমা বেগমের মরদেহ দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ীর মথুয়ারাই গ্রামে পাঠানো হয় এবং সেখানে তার জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।

প্রতিবেশীরা জানান, “একসাথে এতগুলো লাশ—এ দৃশ্য কোনোভাবেই সহ্য করার মতো না।” মায়ের কান্না, স্বজনদের আহাজারি আর শিশুদের নিঃশব্দ তাকিয়ে থাকা—সব মিলিয়ে পুরো গ্রাম যেন স্তব্ধ হয়ে গেছে।

বোয়ালিয়া ইউনিয়নেও একই বেদনাময় চিত্র। উন্নত চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার পথে প্রাণ হারিয়েছেন স্বামী মোঃ জাহাঙ্গীর আলম (৪৫) ও স্ত্রী মুক্তা খানম (৩৮)। স্ত্রীর জানাজা সম্পন্ন হওয়ার পর স্বামীর মরদেহ উদ্ধারের খবর পৌঁছালে আবারো শোকে ভেঙে পড়ে পরিবার।

ভবানীপুর গ্রামের ছোট্ট ফাইজ শাহনূর (১১) ঈদের আনন্দে বাড়ি ফিরছিল—কিন্তু সেই ফেরা আর হলো না। তার মরদেহ মানিকগঞ্জে নানা বাড়িতে পাঠানো হয়, সেখানে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

অন্যদিকে মদাপুর ইউনিয়নের তরুণ আশরাফুল ইসলাম (২৪) জীবিকার তাগিদে ঢাকায় ফিরছিলেন—কিন্তু ফিরলেন নিথর দেহ হয়ে। তার মায়ের বুকফাটা কান্নায় আশপাশের সবাই অশ্রুসিক্ত হয়ে পড়েন।

এছাড়া উপজেলার কালিকাপুর ইউনিয়নের ঝাউগ্রামের মজনু খানের ছেলে উজ্জ্বল খান ঢাকায় ফলের ব্যবসা করতেন। ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে তিনিও এই দুর্ঘটনায় প্রাণ হারান, যা এলাকায় আরও শোকের ছায়া নামিয়ে এনেছে।

উল্লেখ্য, বুধবার (২৫ মার্চ) বিকেলে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুনে ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। দীর্ঘ ৬ ঘণ্টা উদ্ধার অভিযান শেষে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র মাধ্যমে বাসটি তোলা হয়।

ঈদ পরবর্তীতে এমন মর্মান্তিক ঘটনায় কালুখালীজুড়ে এখন একটাই শব্দ প্রতিধ্বনিত হচ্ছে—
কান্না… শোক… আর বুকফাটা আহাজারি…

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর