কালুখালী টাইমস

সাইকেলে ১২ ঘণ্টায় ৩০০ কিলোমিটার পাড়ি দিলেন রাজবাড়ীর ইউসুফ ইকবাল

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের তরুণ ইউসুফ ইকবাল টানা ১২ ঘণ্টা সাইকেল চালিয়ে প্রায় ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। ২৫ বছর বয়সী ইউসুফ তোফাদিয়া গ্রামের বাসিন্দা এবং মো. দেলোয়ার মণ্ডলের ছেলে।

শনিবার (২৮ মার্চ) ভোর সাড়ে ৫টায় কালুখালী থেকে যাত্রা শুরু করেন তিনি। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী খুলনা পৌঁছে একই দিনে রাত প্রায় ১০টার দিকে আবার কালুখালীতে ফিরে আসেন।

যাত্রাপথে বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে কিছুটা বিঘ্ন ঘটায় নির্ধারিত সময়ের তুলনায় প্রায় ৩ ঘণ্টা বেশি সময় লেগেছে। তবুও পিচ্ছিল সড়ক, দীর্ঘ পথের ক্লান্তি ও নানা বাধা অতিক্রম করে তিনি সফলভাবে তার লক্ষ্য পূরণ করেন।

ইউসুফ ইকবালের এই অসাধারণ সাফল্য স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এ বিষয়ে ইউসুফ ইকবাল জানান, এটি তার নিয়মিত অনুশীলনেরই একটি অংশ। দীর্ঘদিন বড় কোনো রাইডে অংশ না নেওয়ায় নিজের সক্ষমতা যাচাই করতেই তিনি এই উদ্যোগ নেন। বৃষ্টির কারণে সময় বেশি লাগলেও দৃঢ় মনোবল ও পূর্বের অভিজ্ঞতা তাকে লক্ষ্য অর্জনে সহায়তা করেছে।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি তিনি টানা ৬৪ দিনে পায়ে হেঁটে দেশের ৬৪টি জেলা ভ্রমণ করেছেন। এছাড়া ২৪ ঘণ্টায় খুলনা থেকে রাজবাড়ীর বালিয়াকান্দি পর্যন্ত প্রায় ১৩০ কিলোমিটার পথ অতিক্রম এবং ১৪ ঘণ্টায় ঢাকা থেকে রাজবাড়ী পর্যন্ত হেঁটে আসার মতো ব্যতিক্রমী অর্জনও রয়েছে তার ঝুলিতে।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)