কালুখালী টাইমস

রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে মাহাতীর (১৭) নামে এক কলেজপড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার বহরপুরের গণপত্যা গাজেরগাড়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহাতীর বালিয়াকান্দির বহরপুরের আব্দুল বারেকের ছেলে। সে বহরপুর কলেজের শিক্ষার্থী ছিল।

নিহতের চাচা চুন্নু জানান, মাহাতীর রাজবাড়ীর দিক থেকে বহরপুরের দিকে যাওয়ার সময় গাজেরগাড়া ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছে- এ খবর পেয়ে তিনি দ্রুত রাজবাড়ী হাসপাতালে যান। সেখানে গিয়ে জানতে পারেন মাহাতীর আর বেঁচে নেই। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়েই এ দুর্ঘটনা ঘটেছে।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফিরোজা রহমান জানান, গুরুতর অবস্থায় ওই ছেলেকে হাসপাতালে আনা হয়। দ্রুত অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। মাথার পেছনে আঘাত লেগে তার প্রচুর রক্তক্ষরণ হয়েছিল।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও