কালুখালী টাইমস

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর দখলে থাকা ৫ কোটি টাকার জমি উদ্ধার

রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকায় পুরাতন বসুন্ধরা সিনেমা হল সংলগ্ন জেলা পরিষদের প্রায় ৫ কোটি টাকা মূল্যের সাড়ে ১১ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে রাজবাড়ী জেলা পরিষদের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জেলা পরিষদের সাইনবোর্ড স্থাপন করে জমিটি নিজেদের দখলে নেন।

 

জানা গেছে, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা মৌজার ১৫৬৫ নম্বর দাগে ৬ শতাংশ ৫৪ লিংক এবং ১৫৬৬ নম্বর দাগে ৫ শতাংশ ১২ লিংকসহ মোট ১১ শতাংশ ৬৬ লিংক জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে ছিল।

 

স্থানীয়দের অভিযোগ, সাবেক রেলমন্ত্রী, রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিম দায়িত্ব পালনকালে ওই জমির সঙ্গে সংলগ্ন কিছু জমি ক্রয় করে জেলা পরিষদের জমিসহ বাউন্ডারি ওয়াল নির্মাণের মাধ্যমে দখলে নেন।

 

রাজবাড়ী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালাম মিয়া বলেন, জমিটি বেদখল অবস্থায় ছিল। জেলা পরিষদ সেটি উদ্ধার করে সাইনবোর্ড স্থাপনের মাধ্যমে পুনরায় দখলে নিয়েছে।

 

তিনি আরও জানান, জেলা পরিষদের আয় বৃদ্ধির লক্ষ্যে উদ্ধারকৃত জমিতে দ্রুত একটি মার্কেট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এভাবে জেলা পরিষদের সকল অবৈধ দখলে থাকা জমি পর্যায়ক্রমে উদ্ধার করা হবে।

 

স্থানীয় হরিতলা মন্দির কমিটির সভাপতি অ্যাডভোকেট স্বপন সোম বলেন, বসুন্ধরা সিনেমা হল কর্তৃপক্ষ পূর্বে জেলা পরিষদের জমি লিজ নিয়ে ব্যবহার করত। পরবর্তীতে ওই জমি সাবেক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম ক্রয় করে জেলা পরিষদের জমিসহ একত্রে বাউন্ডারি দেয়াল নির্মাণ করে দখলে রাখেন। তবে জেলা পরিষদ তাদের জমি পুনরুদ্ধার করেছে, যা একটি ইতিবাচক উদ্যোগ।

 

Office Teacher Network

This license calls for the site to follow stringent guidelines on participant safety, sport equity, and money dealing with. The on line casino prioritizes high