কালুখালী টাইমস

পাংশা উপজেলা ডেকোরেটর মালিক সমিতির নতুন কমিটি গঠন

রাজবাড়ীর পাংশা উপজেলা ডেকোরেটর মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে পৌর শহরের মৈশালা বাজার এলাকায় সাথী ডেকোরেটরের কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

 

সমিতির প্রধান উপদেষ্টা মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য ২৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

 

নবগঠিত কমিটিতে শাপলা ডেকোরেটরের স্বত্বাধিকারী মো. শহিদুল ইসলাম সাগরকে সভাপতি এবং শাহিন ডেকোরেটরের স্বত্বাধিকারী মো. শাহিনুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে রয়েছেন, সহ-সভাপতি মো. মোজাম্মেল হোসেন, মো. আব্দুস সালাম ও মো. হোসাইন হোসেন (সোহাগ), সহ-সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম, আবু বকর খান ও মো. স্বপন খান, সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম (জিকু) এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম ও মো. হেলাল উদ্দিন।

এছাড়া অর্থ সম্পাদক মো. জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক মো. আব্দুল ওহাব মোল্লা ও সহ-দপ্তর সম্পাদক মো. জিল্লুর রহমান, ধর্মীয় সম্পাদক মো. আখের আলী ও সহ-ধর্মীয় সম্পাদক শ্রী মধুসূদন কুন্ডু, প্রচার সম্পাদক মো. আমিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মো. শহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. মাহাতাব উদ্দিন, আপ্যায়ন সম্পাদক আব্দুস সবুর মোল্লা এবং সহ-আপ্যায়ন সম্পাদক মো. হোসাইন।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মো. ইসলাম উদ্দিন, মো. রাজু আহম্মেদ, মো. ইউসুফ হোসেন মেহেদি, মো. জিল্লুর রহমান (জুলহাস) ও মো. খলিলুর রহমান।

 

এছাড়াও সমিতির উপদেষ্টা হিসেবে রয়েছেন কাজী ফরহাৎ জামিল রুপু, আব্দুল মজিদ সরদার, মো. রজব আলী, মো. আকমল বিশ্বাস, মো. দুলাল হোসেন ও মো. লাল্টু মিয়া। সভায় সমিতির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও