কালুখালী টাইমস

পাংশায় জমির আইল কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, একই পরিবারের ৩ জন কুপিয়ে জখম

রাজবাড়ীর পাংশায় জমির আইল কাটাকে কেন্দ্র করে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এসময় আহত হন আরো ২ জন।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পাটিকাবাড়ী মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই এলাকার মৃত সিরাজ সরদারের ছেলে আবু তালেব সরদার (৫০), হাসান আলী (৩৫) এবং আবু তালেব সরদারের ছোট ছেলে শরিফুল ইসলাম (১৪)। আহতরা হলেন- আব্দুল মালেক সরদার (৪৩) ও তার মেয়ে মেঘলা আক্তার (১৩)। বর্তমানে তারা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, একই এলাকার আমজাদ সরদার (৫৭), তার ছেলে মামুন সরদার (৩৫), আফসার সরদার (৬২), তার ছেলে ইয়াছিন সরদার (৪০), মৃত মেহের সরদার এর ছেলে আনসার সরদার (৬৫) ও আলাই সরদার (৫০) -এর সঙ্গে ভুক্তভোগী পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত সোমবার (৬ এপ্রিল) আমজাদ সরদার আবু তালেব সরদারের জমির আইল কেটে দেন। এ বিষয়ে প্রতিবাদ করলে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে আবু তালেব সরদারের বাড়িতে হামলা চালিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় ও পরিবারের অনান্য সদস্য এর সহযোগিতায় গুরুত্ব আহত অবস্থায় তাদেরকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

আহত আবু তালেব সরদার জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল এবং তার জমি দখলের চেষ্টা করছিল। এমনকি ফসল নষ্ট করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। আইল কাটার প্রতিবাদ করায় তার পরিবারের ওপর এ হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।

অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এসময় বাড়িতে থাকা নারী সদস্যরাও এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও