Skip to main content

কালুখালী টাইমস

রাজবাড়ীতে মাদক মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রাজবাড়ীতে মাদক মামলায় ৮ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. শাওন মৃধা (৩৬)-কে ফরিদপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২৬) ভোর আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শাওন মৃধা রাজবাড়ী জেলার সদর থানার ভবানীপুর এলাকার মো. হান্নান মৃধার ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর থানার মামলা নম্বর- ৩৭, তারিখ- ১২/০২/২০২২, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(খ) ধারায় তাকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। রায়ের পর থেকে সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর