কালুখালী টাইমস

এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় রাজবাড়ীতে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান

রাজবাড়ীতে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান, এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য এক আন্তরিক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ এপ্রিল ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা শহরের শ্রীপুরে সংগঠনের জেলা কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি হাসান মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ফরিদপুর শহর শাখার সভাপতি মুয়াজ বিল্লাহ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজবাড়ী জেলা শাখার সেক্রেটারি মোঃ আলিমুজ্জামান।

বক্তারা বলেন, জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় ভালো ফলাফলের জন্য শুধু পড়াশোনা নয়, নৈতিকতা, একাগ্রতা ও আত্মবিশ্বাসও সমানভাবে জরুরি। তারা শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি সততা ও আদর্শের পথে চলার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষপর্যায়ে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সার্বিক সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কালুখালীতে পিকআপের ধাক্কায় ভ্যান দুমড়ে-মুচড়ে, বৃদ্ধ গুরুতর আহত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ মফিজ উদ্দিন মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বোয়ালিয়া

রাজবাড়ীতে তেল পাম্পে সিরিয়াল ভঙ্গ ও বৈধ কাগজ না থাকায় ১১ জনকে জরিমানা

মো. আকাশ মাহমুদ: রাজবাড়ীর বালিয়াকান্দিতে সিরিয়াল ভঙ্গ এবং বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল নিতে আসায় ১১ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে

সময়ের ‘১৫’র সন্ধি’ উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ আয়োজন

রাজবাড়ীতে দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও

মানিকগঞ্জে শিশু হত্যার সন্দেহে গণপিটুনি: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা ও চাচার

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় অপহৃত এক শিশুর মরদেহ উদ্ধারের পর উত্তেজিত জনতার গণপিটুনিতে সন্দেহভাজন এক যুবকের বাবা ও চাচার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে

রংপুরে তেলের লাইনে মোটরসাইকেল রেখে ১২ দিন ধরে ‘নিখোঁজ’ চালক!

রংপুর: সারা দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাবে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন আর ভোগান্তি এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকার ‘মেসার্স ইউনিক ফিলিং

‘বাঁচলে একসাথে, মরলে একসাথে’: স্ত্রীকে কিডনি দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জসিম

পর্দার নয়, বাস্তবের এক ‘নায়ক’ হিসেবে আবির্ভূত হলেন শরীয়তপুরের জসিম উদ্দিন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি কিডনি দান করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন স্ত্রী

You cannot copy content of this page