কালুখালী টাইমস

জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উপলক্ষে পদ্মায় অভিযান: ১ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

 

শুক্রবার (১০ এপ্রিল) সকালে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম। অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা অংশ নেন।

 

উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যদের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে নদীর বিভিন্ন স্থান থেকে প্রায় ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস করা হয়।

 

গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, “জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উপলক্ষে পদ্মা নদীতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 

জাটকা সংরক্ষণে সরকারের এ ধরনের অভিযান ইলিশ সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

ঘরের মেঝে খুঁড়ে বের হলো মায়ের মরদেহ, ছেলে পলাতক

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর মারুফা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মরদেহ নিজ ঘরের মেঝের নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়

adobe generative ai 1

Grace Yee, Senior Director of Ethical Innovation AI Ethics and Accessibility at Adobe Interview Series Adobe’s Claims Next Generative AI Features Will Be Commercially Safe

adobe generative ai 1

Grace Yee, Senior Director of Ethical Innovation AI Ethics and Accessibility at Adobe Interview Series Adobe’s Claims Next Generative AI Features Will Be Commercially Safe

best name for dog 52

The Cat In The Hat; The Trailer & Poster Offer A Fun Look At The New Animated Take On The Dr Seuss Story The Cat

কালুখালীর কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত নামা যুবকের মৃত্যু

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজে ধাক্কা লেগে এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০২ মে) বেলা সাড়ে ১১টার

ঈদের নামাজে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দফায় দফায় মারপিট

রাজবাড়ীর পাংশায় ঈদগাহ ময়দানে বক্তব্যের সময় মাইক্রোফোন কেরে নেওয়াকে কেন্দ্র করে দফায় দফায় মারপিটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার  (২৮ শে মে)  সকাল ৮ টার দিকে উপজেলার