কালুখালী টাইমস

পুকুরে বল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক এলাকায় পুকুরে ডুবে আদনান (১০) ও আব্রাহাম (৭) নামে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা কুষ্টিয়া জেলার পিরোজপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে। তারা রায়েরটেক এলাকার খান বাড়িতে নিজাম খানের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করত।
পরিবার সূত্রে জানা যায়, দুই ভাই স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। সাপ্তাহিক ছুটির দিনে তারা বাড়ির পাশের পুকুরপাড়ে ফুটবল খেলছিল। একপর্যায়ে বলটি পুকুরে পড়ে গেলে একজন তা আনতে গিয়ে পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে অপর ভাইও পানিতে নেমে পড়ে এবং দুজনই একসঙ্গে ডুবে যায়।

সন্তানদের হারিয়ে তাদের বাবা জিয়াউর রহমান শোকে ভেঙে পড়েছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Paccheri Pasta

Some options will not be out there to you as a result of native legal necessities. If our reviewers believe that your channel or video