কালুখালী টাইমস

কালুখালীতে উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উৎযাপন  

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন কালুখালীর আয়োজনে ১৪ এপ্রিল এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

 

সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক ও আর্চ গার্ডার ব্রিজ প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীদের মাঝে ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ পরিবেশন করা হয়।

 

শোভাযাত্রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদুল্লাহ, অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন, উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান এবং উপজেলা প্রকৌশলী অরুণ কুমার দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

 

উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী লোকজ মেলা, গ্রামীণ খেলাধুলা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অসুস্থ রোগী এবং এতিমখানার শিশুদের মাঝে বাঙালি খাবার পরিবেশন করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন তার বক্তব্যে বলেন, “বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করে এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে।”

 

দিনব্যাপী এ আয়োজনে উপজেলার সর্বস্তরের মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। উৎসবমুখর পরিবেশে উদযাপিত এই বর্ষবরণ অনুষ্ঠানের মাধ্যমে কালুখালীতে ফিরে আসে চিরচেনা বাঙালিয়ানা, যা স্থানীয়দের মাঝে আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও