কালুখালী টাইমস

পাংশায় উপকারভোগীদের মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড হস্তান্তর

“ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড গরিবের অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলায় উপকারভোগীদের মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ কার্ড হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল হকের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বক্তব্যে বলেন, নারীর অগ্রগতি দেশের সামগ্রিক অগ্রগতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রী এক যুগান্তকারী, ঐতিহাসিক ও নবদিগন্ত সৃষ্টিকারী উদ্যোগ হিসেবে সারা দেশে ‘ফ্যামিলি কার্ড’ চালু করেছেন, যা ইতোমধ্যে একটি মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জনে পরিবারের রীতি-নীতি ও মূল্যবোধ গঠনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এর ফলে সমাজে মাদকাসক্তির মতো সমস্যা হ্রাস পাবে।

এছাড়া, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারের নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং তাদের ক্ষমতায়ন নিশ্চিত হবে।

এসময় প্রধান অতিথি নিজ হাতে ৪৮ জন উপকারভোগীর মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া এবং জেলা সমাজসেবা কার্যালয় রাজবাড়ীর উপ-পরিচালক আবু সালেহ মোহাম্মদ আলী আহসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের তথ্যমতে, পাংশা উপজেলায় ফ্যামিলি কার্ডের আওতায় মোট ১ হাজার ৪১২ জন উপকারভোগী রয়েছেন। এর মধ্যে বর্তমানে উপজেলায় ১ হাজার ৩৫৮টি কার্ড এসে পৌঁছেছে, যা খুব শিগগিরই উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও