কালুখালী টাইমস

পাংশায় মামলা তুলতে অস্বীকার ও চাঁদা না দেয়ায় কৃষককে মারপিট

রাজবাড়ীর পাংশায় মামলা তুলে নিতে চাপ ও চাঁদা দাবির জেরে এক কৃষককে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত কৃষক আব্দুল খালেক সরদার (৫২) বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি পাংশা পৌরসভার মৌকুড়ী গ্রামের মৃত ওয়াজেদ সরদারের ছেলে।
সোমবার (২০ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রায় ২-৩ বছর আগে ভুক্তভোগী খালেক সরদারের স্ত্রীর ওপর হামলার ঘটনায় তিনি আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলাটি তুলে নিতে দীর্ঘদিন ধরে অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল।

হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল খালেক সরদার জানান, স্ত্রীর ওপর হামলার ঘটনায় মামলা করার পর থেকেই তাকে মামলা তুলে নিতে চাপ দিচ্ছিল। মামলা না তুললে ‘খরচ বাবদ’ ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে একই এলাকার আক্কাস আলী আগুন, শমসের খান, সোহান খান ও নিলুসহ অজ্ঞাত ৮-১০ জনের একটি দল লোহার রড ও কাঠের বাটাম দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে।

তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় কোনোমতে বাড়িতে ফিরলে অভিযুক্তরা তার বাড়িতেও হামলার প্রস্তুতি নেয়। পরে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, দাবিকৃত টাকা না দেওয়ায় পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তারা এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

এ বিষয়ে জানতে অভিযুক্ত আক্কাস আলী আগুন মুঠোফোনে জানান, মারপিটের ঘটনা আমি শুনেছি কিন্তু এ ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ঘটনা শোনার পর রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও