কালুখালী টাইমস

রাজবাড়ীতে পেট্রোল পাম্পে কমতে শুরু করেছে সিরিয়াল, বেড়েছে বরাদ্দ

তেলের দাম বৃদ্ধি এবং ডিপো থেকে সরবরাহ বাড়ায় রাজবাড়ীর পেট্রোল পাম্পগুলোতে কমেছে যানবাহন ও মোটরসাইকেল চালকদের দীর্ঘ সিরিয়াল।
আগে যেখানে এক থেকে তিন ঘণ্টা পর্যন্ত সিরিয়ালে অপেক্ষা করতে হতো, এখন সেখানে ৩০ মিনিটের মধ্যেই গ্রাহকরা তেল পাচ্ছেন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজবাড়ী ফিলিং স্টেশন ও পলাশ ফিলিং স্টেশনে গিয়ে এমন চিত্র দেখা যায়।

এসব পাম্পে সকাল থেকেই রাজবাড়ী ফিলিং স্টেশনে কৃষক, যানবাহনসহ অন্যান্যদের মাঝে ডিজেল সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে পলাশ ফিলিং স্টেশনে মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ ছোট যানবাহনে পেট্রোল দেওয়া হচ্ছে।
এ সময় শৃঙ্খলা রক্ষা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে পাম্পগুলোতে পুলিশ ও ট্যাগ অফিসারদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

পাম্প কর্তৃপক্ষ ও গ্রাহকদের দাবি, তেলের দাম বৃদ্ধি এবং ডিপো থেকে বরাদ্দ বাড়ায় সিরিয়াল কমেছে। আগের তুলনায় সিরিয়াল প্রায় অর্ধেকে নেমে এসেছে এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। আগে কম দামে তেল নিয়ে অনেকেই মজুদ করে বাইরে বেশি দামে বিক্রি করতেন। এখন দাম বাড়ায় সেই প্রবণতা অনেকটাই কমে গেছে। তবে গ্রাহকদের মতে, তেলের দাম বাড়ানো যৌক্তিক হয়নি; সবার কথা বিবেচনা করে দাম নির্ধারণ করা উচিত ছিল।

বাইক চালক মোসলেম উদ্দিন ও রুবেল মিয়া বলেন, দাম বাড়ার আগে তেল নিতে এলে এক কিলোমিটার দীর্ঘ সিরিয়াল দেখা যেত। এখন সিরিয়াল অনেক কমলেও দাম বৃদ্ধির কারণে সমস্যায় পড়তে হচ্ছে। এর প্রভাব সব ক্ষেত্রেই পড়বে। তারপরও জীবিকার তাগিদে বাধ্য হয়ে তেল নিতে হচ্ছে। কারণ তেল না পেলে কাজ করা সম্ভব নয়। তারা চান, সবকিছুর দাম সহনীয় পর্যায়ে থাকুক।

রাজবাড়ী পলাশ ফিলিং স্টেশনের ক্যাশিয়ার বিপুল কুমার বৈদ্য বলেন, দাম বাড়ার আগে পেট্রোল, অকটেন ও ডিজেল মিলিয়ে ৬-৭ হাজার লিটার তেল পাওয়া যেত। এখন পাওয়া যাচ্ছে ৮-৯ হাজার লিটার। তিনি আরও জানান, ডি‌জেল ১০ হাজারসহ মোট ১৬ হাজার লিটার তেল পেলে এই পাম্পে গ্রাহকদের চাহিদা পূরণ করা সম্ভব হবে।

অন্যদিকে রাজবাড়ী ফিলিং স্টেশনের ম্যানেজার দুর্জয় জানান, আগে রাজবাড়ী ও কাজী ফিলিং স্টেশন-এই দুই পাম্পে মিলিয়ে ১৬-১৭ হাজার লিটার তেল পাওয়া যেত। এখন তা বেড়ে ২২ হাজার লিটারের বেশি হয়েছে। ফলে চাপ কিছুটা কমেছে।

তিনি বলেন, আজ রাজবাড়ী ফিলিং স্টেশনে ৯ হাজার লিটার ডিজেল এবং কাজী ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেন মিলিয়ে সাড়ে ১৩ হাজার লিটার তেল এসেছে, যা আগের তুলনায় ৪-৫ হাজার লিটার বেশি।

উল্লেখ্য, রাজবাড়ী শহরে ৩টি সহ মোট ১০টি পেট্রোল পাম্প রয়েছে। এর মধ্যে কিছু পাম্পে পেট্রোল ও অকটেন এবং কিছু পাম্পে ডিজেল সরবরাহ করা হচ্ছে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও