কালুখালী টাইমস

পাংশায় পুলিশের অভিযানে গাঁজাসহ এক কবিরাজ গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় অভিযান চালিয়ে ২১০ গ্রাম গাঁজাসহ এক কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই কবিরাজের নাম কানু কুমার দাস বৈষ্ণব (৬২)।

তিনি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে পাংশা পৌরসভার নারায়নপুর পূর্ব রেলগেট এলাকায় বসবাস করেন। এছাড়াও তিনি দীর্ঘদিন পাংশাতে কবিরাজি চিকিৎসা দিয়ে আসছেন বলে জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২০ এপ্রিল) বিকাল আনুমানিক ৪টা ১০ মিনিটে পাংশা থানার এসআই (নিঃ) চান মিয়া সঙ্গীয় ফোর্সসহ মোবাইল ডিউটি চলাকালে পৌরসভার নারায়নপুর এলাকার পূর্ব রেলগেট সংলগ্ন একটি কবিরাজি দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় দোকানের ভিতর থেকে কানু কুমার দাস বৈষ্ণবকে আটক করা হয়।
পরবর্তীতে তল্লাশিকালে তার কাছ থেকে ২১০ (দুইশত দশ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় পাংশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা (নং-১৫) দায়ের করা হয়েছে।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও