কালুখালী টাইমস

পাংশায় আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় শুরু হয়েছে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ইউনিয়ন কাপ টেপ বল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬।

বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টায় আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ, পাংশা পৌর শাখার আয়োজনে পাংশা সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মোঃ আব্দুস সালাম মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আইয়ুব আলী সরদার ও পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খাঁন।

আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রিংকু, কোষাধ্যক্ষ মো. রুহুল আমিন (মুকুল), পাংশা পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত আলী সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদুল ইসলাম খোকন, পাংশা পৌর কৃষকদলের আহ্বায়ক মো. দেলোয়ার সরদার ও উপজেলা ছাত্রদলের সভাপতি মো. শামীম আহমেদ রুবেল, পৌর ছাত্রদলের সভাপতি মো. রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শিপন ইসলামসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা উপজেলা আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক মো. সজীব রাজা। অনুষ্ঠানটি পরিচালনা করেন পাংশা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম।

উদ্বোধনী খেলায় পাংশা পৌরসভা-২ ক্রিকেট একাদশ এবং বাবুপাড়া ইউনিয়ন ক্রিকেট একাদশ অংশ নেয়। খেলাটি দেখতে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও