কালুখালী টাইমস

কালুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ অনুষ্ঠিত 

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যতে সামনে রেখে রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন কেক কেটে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

 

ডা. ইসরাত জাহান উম্মন পুষ্টি বিষয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বলেন, “পুষ্টি একটি জাতির স্বাস্থ্য ও উন্নয়নের মূল ভিত্তি। অপুষ্টি দূর করতে হলে সুষম খাদ্য গ্রহণ, নিরাপদ খাদ্যাভ্যাস এবং পরিবারভিত্তিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। বিশেষ করে মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাইমুর রহমান, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম পাইলট (অ.দ.), শিশু বিশেষজ্ঞ ডাঃ সুলতানা রাজিয়া সুমী, জুনিয়র কনসালটেন্ট ডাঃ নাহিদা ইয়াসমিনসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, নার্স ও স্থানীয় সংবাদকর্মীরা।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, সুষম খাদ্য গ্রহণ ও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা গেলে অপুষ্টিজনিত রোগ অনেকাংশে কমে আসবে। তারা পরিবার পর্যায় থেকেই পুষ্টি সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠান শেষে হাসপাতাল চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ প্রদক্ষিণ করে শেষ হয়।

 

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীর মাঝে পুষ্টিকর খাবার পরিবেশন করা হয়।

পাংশায় ডেকোরেটর মালিক সমিতির কমিটি গঠন

জমকালো আয়োজন আর উৎসবমুখর পরিবেশে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর, বাহাদুরপুর, যশাই ও মেঘনা এলাকার ডেকোরেটর মালিকদের সমন্বয়ে গঠিত হলো নতুন কমিটি। বুধবার (২২ এপ্রিল) রাত

কালুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ অনুষ্ঠিত 

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যতে সামনে রেখে রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।   বৃহস্পতিবার

পাংশায় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পাংশায় আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় শুরু হয়েছে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ইউনিয়ন কাপ টেপ বল টি-২০

অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচারে ‘দ্রুত বিচার’: দণ্ড ৫ বছর পর্যন্ত কারাদণ্ড

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে কারো অনুমতি ছাড়া ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। নবপ্রণীত ‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’ অনুযায়ী এ

পাংশায় পুলিশের অভিযানে গাঁজাসহ এক কবিরাজ গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় অভিযান চালিয়ে ২১০ গ্রাম গাঁজাসহ এক কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই কবিরাজের নাম কানু কুমার দাস বৈষ্ণব (৬২)। তিনি কুষ্টিয়া জেলার খোকসা

You cannot copy content of this page