কালুখালী টাইমস

পাংশায় জমিজমা বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

রাজবাড়ীর পাংশায় জমিজমা বিরোধে একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের শিহড় গ্রামে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় ভুক্তভোগী হৃদয় মন্ডল পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ওই এলাকার মোঃ শুকুর মন্ডলের ছেলে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২১ সালে জমি সংক্রান্ত বিরোধের জেরে হৃদয় মন্ডলের পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে একটি দেওয়ানী মামলা দায়ের করে। দীর্ঘদিন ধরে সেই মামলা তুলে নেওয়ার জন্য অভিযুক্তরা চাপ দিয়ে আসছিলেন।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন— মোঃ ওহাব মন্ডল, মোঃ আজিজ, মোঃ আনোয়ার, মোঃ জিল্লু, মোঃ জিকু, মোঃ হনু, মোঃ রিজাই ও শাহিন।

 

ভুক্তভোগী হৃদয় মন্ডল জানান, বৃহস্পতিবার সকালে অভিযুক্তরা অজ্ঞাত ৫০-৬০ জনের একটি সশস্ত্র দল নিয়ে তার বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে এবং তার বৃদ্ধ বাবা-মাকে মারধর করে। এসময় তারা একটি সাব-বাক্সের ভিতরে তাকা ১ লক্ষ ৫০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় এবং ঘরের আসবাবপত্র ও একটি পালসার মোটরসাইকেল ভেঙে ফেলে। তিনি আরও বলেন, “ওই সময় আমি প্রাণভয়ে বাড়ি থেকে পালিয়ে যাই।”

 

এ বিষয়ে অভিযুক্তদের বাড়িতে গিয়ে তাদের কাউকে পাওয়া যায়নি। তবে অভিযুক্ত ওহাব ও আজিজ মন্ডলের স্ত্রীরা দাবি করেন, মামলা তুলে নেওয়ার বিষয়ে কথা বলতে গেলে হৃদয় মন্ডলের পরিবারের লোকজন তাদের স্বামীদের মারধর করেন। পরে তাদের লোকজন গিয়ে ভাঙচুর করে। তারা আরও জানান, তাদের স্বামীরা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।

তবে হাসপাতালে গিয়ে তাদেরকে পাওয়া যায়নি।

 

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও