কালুখালী টাইমস

জন্ম ও মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগে শীর্ষ তিনে রাজবাড়ীর তিন ইউএনও

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে ঢাকা বিভাগে আবারও দৃষ্টান্ত স্থাপন করেছে রাজবাড়ী জেলা।

মার্চ (২০২৬) মাসের পারফরম্যান্স মূল্যায়নে বিভাগের সেরা ৩ জন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে স্থান পেয়েছেন রাজবাড়ী জেলার তিন কর্মকর্তা, যা জেলার জন্য গৌরবজনক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ১ম স্থান অর্জন করেছেন বালিয়াকান্দি উপজেলার ইউএনও চৌধুরী মুস্তাফিজুর রহমান। ২য় স্থানে রয়েছেন রাজবাড়ী সদর উপজেলার ইউএনও নিরুপমা রায় এবং ৩য় স্থান অর্জন করেছেন কালুখালী উপজেলার ইউএনও মোঃ মেজবাহ উদ্দিন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ধারাবাহিকভাবে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করা, অনলাইন সেবা সহজীকরণ, ইউনিয়ন পর্যায়ে তদারকি জোরদার করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি- এসব কার্যক্রমের সমন্বিত প্রয়াসের ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে।

জেলা প্রশাসনের সার্বিক দিকনির্দেশনা ও উপজেলা প্রশাসনের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে নিবন্ধন কার্যক্রমে গতি এসেছে বলে জানা গেছে। পাশাপাশি মাঠপর্যায়ে জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মী এবং সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ এ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিশেষ করে বালিয়াকান্দি, রাজবাড়ী সদর ও কালুখালী উপজেলায় নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেবা গ্রহীতাদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, তথ্য হালনাগাদ এবং ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধন কার্যক্রম পরিচালনার ফলে সেবার মান বৃদ্ধি পেয়েছে।

এ সাফল্যে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সন্তোষ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রেখে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনগণবান্ধব করে তোলার জন্য কাজ করা হবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকেও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এ সাফল্য ধরে রাখতে আরও দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও