কালুখালী টাইমস

পাংশায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন

রাজবাড়ীর পাংশায় জমিজমা সংক্রান্ত বিরোধের ঘটনায় নিজেদের বিরুদ্ধে আনা হামলা, ভাঙচুর, লুটপাট ও থানায় দেয়া অভিযোগকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় উপজেলার মাছপাড়া ইউনিয়নের শিহড় গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে আব্দুল আজিজ প্রামানিকের পুত্র আনোয়ার হোসেন বলেন, ২০২১ সালে আব্দুর রব কোন বৈধ কাগজপত্র না থাকা সত্ত্বেও ৩০০ একর জমি নিয়ে আমাদের গ্রামের ১২২ জনের নামে একটি দেওয়ানী মামলা দায়ের করেন। দীর্ঘদিন ধরে মামলা চলমান থাকায় স্থানীয় বিএনপি নেতা জমির উদ্দিনের পরামর্শে ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে আমার বাবা ও চাচা তাদের বাড়িতে গিয়ে মামলাটি আপস-মীমাংসা করার প্রস্তাব দেন। এসময় তারা কোন আপস করবে না বলে সেখানে আব্দুর রব আমার বাবা ও চাচার ওপর শাবল দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।

পরবর্তীতে তারাই নিজেদের বাড়িতে ভাঙচুর চালিয়ে সন্ত্রাসী কায়দায় একটি মিথ্যা ঘটনা সাজিয়ে আমাদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলা দায়ের করে এবং সংবাদ প্রকাশ করে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

তিনি আরও বলেন, প্রকৃত ঘটনা ঢাকতেই তারা পরিকল্পিতভাবে আমাদের নামে থানায় অভিযোগ দিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

উল্লেখ্য, এর আগে ২৪ এপ্রিল একই ঘটনায় ভুক্তভোগী দাবি করে হৃদয় মন্ডল পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যেখানে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আনেন।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও