কালুখালী টাইমস

নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন : রাশেদ খাঁন

গতকাল সংসদে বক্তব্য দিতে গিয়ে নাহিদ ইসলাম দুর্নীতির প্রমাণ চেয়েছেন। ধরে নেওয়া যেতে পারে তিনি ব্যক্তিগতভাবে কোনো দুর্নীতিতে জড়িত নন। তবে তার দায়িত্বে থাকাকালীন সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সদস্য ও সরকারঘনিষ্ঠ ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি ও তদবির বাণিজ্যের অভিযোগ ওঠে। এমনকি তার সাবেক পিও আতিক মোর্শেদের কর্মকাণ্ড নিয়েও গণমাধ্যমে নানা অভিযোগ প্রকাশিত হয়েছে।

বুধবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন বিএনপি নেতা ও সাবেক গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিজস্ব ঘনিষ্ঠদের নিয়োগ এবং নিজের মন্ত্রণালয়ের বাইরে অন্য মন্ত্রণালয়ের রদবদলেও নাহিদ ইসলাম প্রভাব বিস্তার করেছেন। পরবর্তীতে তাদের কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে। রাশেদ খাঁনের মতে, নাহিদ ইসলাম নিজেই স্বীকার করেছিলেন যে তিনি কয়েকজন উপদেষ্টার ওপর ভরসা করে প্রতারিত হয়েছেন। যেহেতু ওই উপদেষ্টাদের নিয়োগদাতা ছিলেন তিনি, তাই এসব অভিযোগ থেকে দায় এড়ানো তার পক্ষে সম্ভব কি না—সে প্রশ্নও তোলেন তিনি।

এছাড়া নাহিদ ইসলাম বলেছিলেন, কিছু ধনী ব্যক্তি এনসিপিকে আর্থিক সহায়তা দিচ্ছেন। রাশেদ খাঁন জানতে চান, সেই ব্যক্তিরা কারা এবং কেন তারা এভাবে অর্থ সহায়তা দিচ্ছেন।

শেখ বশির উদ্দিনকে বাণিজ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার মতে, এমন কোনো প্রেক্ষাপট ছিল না যে তাকে ওই পদে বসাতে হবে। তিনি আরও প্রশ্ন করেন, ওই শিল্পপতির প্রতিষ্ঠান থেকে এনসিপি নিয়মিত অনুদান পায় কি না। পাশাপাশি, উপদেষ্টা পদে থাকাকালীন সময়ে রাজনৈতিক দল গঠন করাকে তিনি বড় ধরনের নৈতিক সমস্যা হিসেবে উল্লেখ করেন।

নাহিদ ইসলাম তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন কী ধরনের সংস্কার হয়েছে—সেটিও প্রশ্নবিদ্ধ করেন রাশেদ খাঁন। তার দাবি, দীর্ঘদিনের দুর্নীতির তথ্য প্রকাশে তিনি ব্যর্থ হয়েছেন। বরং দায়িত্ব ছাড়ার সময় যাকে তথ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়, তিনি শেখ হাসিনার আমলের আইনের আওতায় দুটি টেলিভিশন চ্যানেলকে লাইসেন্স দেন—যার দায় নাহিদ ইসলাম এড়াতে পারেন কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

 

 

সবশেষে তিনি বলেন, বিচার, সংস্কার ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে সরকারে যোগ দিলেও নাহিদ ইসলাম তা বাস্তবায়ন না করেই পদত্যাগ করেছেন। তার মতে, সরাসরি দুর্নীতিতে জড়িত না থাকলেও নৈতিক দায় থেকে তিনি মুক্ত নন।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)