কালুখালী টাইমস

নেত্রকোণার পূর্বধলায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত ২

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়ে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড় ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একজন হলেন উপজেলার দক্ষিণ কালডহর গ্রামের মৃত কাসেম আলীর ছেলে আইনুল হক (৫০)। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী ‘আল্লাহর দান’ নামের একটি বাসের সঙ্গে শ্যামগঞ্জ থেকে দুর্গাপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার বড় ইলাশপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আইনুল হক নিহত হন। পরে আহতদের হাসপাতালে নেওয়া হলে আরও একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মারা যান।

ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে এবং আহত দুইজন চিকিৎসাধীন রয়েছেন। নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনায় জড়িত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে, তবে উভয় চালক পলাতক রয়েছেন।

N1 Casino Bonus: Comparing Your Best Options

Choosing the right online casino bonus can significantly enhance your gaming experience, offering more playtime and potential wins. Exploring different platforms allows players to find