কালুখালী টাইমস

রাজবাড়ীতে ২০ কেজি গাঁজাসহ তিনজন আটক

রাজবাড়ীতে ২০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (১ মে) দিবাগত রাতে গোয়ালন্দ উপজেলার বরকত সরদারপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করা হয়।

শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন- রাঙ্গামাটি জেলার নানিয়ারচর থানার ইসলামপুর গ্রামের আঃ রব হাওলাদারের ছেলে মোঃ নূর মোহাম্মদ হাওলাদার (২৫), কুমিল্লা জেলার চান্দিনা থানার অলিপুর গ্রামের মোঃ বাচ্চু মিয়ার ছেলে মোঃ লিটন (২৭), এবং লিটনের স্ত্রী মরিয়ম বেগম (২৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দিবাগত রাতে গোয়ালন্দ উপজেলার বরকত সরদারপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে র‌্যাব-১০ একটি অভিযান পরিচালনা করে। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরা জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

জব্দকৃত মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

N1 Casino Bonus: Comparing Your Best Options

Choosing the right online casino bonus can significantly enhance your gaming experience, offering more playtime and potential wins. Exploring different platforms allows players to find