কালুখালী টাইমস

কালুখালীতে ‘মরহুম আব্দুর রহমান মন্ডল স্মৃতি ডাবল ফ্রিজ কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’ শুরু

রাজবাড়ীর কালুখালীতে শুরু হতে যাচ্ছে ‘মরহুম আব্দুর রহমান মন্ডল স্মৃতি ডাবল ফ্রিজ কাপ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬ (সিজন-১)’। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

আয়োজক সূত্রে জানা যায়, উপজেলার খাজাজানা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। টুর্নামেন্টটি আয়োজন করছে ‘আবু তালেব স্পোর্টিং ক্লাব’। এতে সর্বমোট ১৬টি দল অংশগ্রহণ করবে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল পাবে একটি বড় ফ্রিজ এবং রানারআপ দল পাবে একটি ছোট ফ্রিজ। অংশগ্রহণের জন্য নির্ধারিত এন্ট্রি ফি রাখা হয়েছে ৩ হাজার টাকা।

টুর্নামেন্টের নিয়মাবলীতে বলা হয়েছে, প্রতিটি ম্যাচ ১৫ ওভারের হবে এবং আন্তর্জাতিক ক্রিকেটের প্রচলিত নিয়ম অনুসরণ করা হবে (কিছু ব্যতিক্রমসহ)। প্রতিটি দলে কমপক্ষে ১১ জন খেলোয়াড় থাকতে হবে এবং খেলোয়াড়দের নির্ধারিত সময়ের আগেই মাঠে উপস্থিত থাকতে হবে। এছাড়া আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

আয়োজকরা আরও জানান, খেলার পরিবেশ বজায় রাখতে শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রাকৃতিক দুর্যোগ বা অনিবার্য কারণে খেলার সময়সূচি পরিবর্তন হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

টুর্নামেন্টটি সফল করতে সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। তারা আশা করছেন, এ আয়োজন স্থানীয় তরুণদের ক্রীড়ায় উৎসাহিত করবে এবং এলাকার সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করবে।

টুর্নামেন্টসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজকদের সঙ্গে নির্ধারিত নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও