কালুখালী টাইমস

রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধর, যুবক গ্রেফতার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে পুলিশের লাশবাহী সরকারি অ্যাম্বুলেন্সের চালক কনস্টেবল মো. বকুল চৌধুরীকে মারধরের অভিযোগে মো. রানা (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

 

শনিবার (৯ মে) বিকেলে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দায়ের করা মামলার ভিত্তিতে এ ঘটনার মূল অভিযুক্ত রানাকে গ্রেফতার করা হয়েছে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বালিয়াকান্দী থানা থেকে একটি মরদেহ ময়নাতদন্তের জন্য সরকারি অ্যাম্বুলেন্সযোগে রাজবাড়ীর বিনোদপুর মর্গে নেওয়া হচ্ছিল। অ্যাম্বুলেন্সটিতে চালক কনস্টেবল মো. বকুল চৌধুরীর সঙ্গে পুলিশ সদস্য মো. শামীম মোল্লা ও শফিকুল ইসলাম ছিলেন।

 

দুপুর ১২টার দিকে জেলা শহরের বড় মসজিদ এলাকার সামনে অ্যাম্বুলেন্সটির সঙ্গে রানা নামের এক ব্যক্তির মোটরসাইকেলের লুকিং গ্লাসে সামান্য ঘষা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে রানা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন বলে অভিযোগ ওঠে।

পরে ১ নম্বর রেলগেট এলাকায় গিয়ে তিনি আবারও অ্যাম্বুলেন্সটির গতিরোধ করে গালিগালাজ করতে থাকেন। এ সময় চালক বকুল চৌধুরী তাকে গালিগালাজ না করতে অনুরোধ করেন এবং গাড়িতে মরদেহ থাকায় দ্রুত রাস্তা ছেড়ে দিতে বলেন। এতে রানা আরও ক্ষিপ্ত হয়ে অ্যাম্বুলেন্সের দরজা খুলে চালক বকুল চৌধুরীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন বলে অভিযোগ রয়েছে। চালকের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে রানা পালানোর চেষ্টা করেন। পরে গাড়িতে থাকা পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাকে আটক করেন।

 

এ ঘটনায় আহত কনস্টেবল বকুল চৌধুরীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও