কালুখালী টাইমস

লোক দেখানো রাজনীতির জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি : এটিএম মাছুম

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: “বর্তমানে দেখা যায়, কিছু রাজনৈতিক দল মানুষের সহযোগিতায় এগিয়ে এলেও তা অনেক সময় লোক দেখানো বা ভোটের রাজনীতির অংশ হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা কোনো দুনিয়াবি স্বার্থে মানুষের উপকার করি না। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই আমরা মানুষের পাশে দাঁড়াই।”

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবিতে নিহত ৯ জনের পরিবারসহ বিভিন্ন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়া‌তে ইসলামীর সহকারী সে‌ক্রেটা‌রি জেনা‌রেল মাওলানা এটিএম মাছুম।

 

রাজবাড়ী জেলা জামায়াতের আমির মো. নূরুল ইসলামের সভাপতিত্বে শনিবার (৯ মে) বিকেলে রাজবাড়ী আজাদী ময়দানে জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় দৌলত‌দিয়া ফে‌রিঘা‌টে বাস ডু‌বি‌‌তে নিহত ৯ জন এবং ট্রেন দূর্ঘটনায় নি‌হত সহ বি‌ভিন্ন দূর্ঘটনায় আহ‌ত মোট ১০টি পরিবারের ১৫ জন সদস্যের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। সহায়তার পরিমাণ ছিল সর্বোচ্চ ৩০ হাজার টাকা এবং সর্বনিম্ন ৫ হাজার টাকা।

 

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এটিএম মাছুম আরও বলেন, “জামায়াতে ইসলামী সব সময় বন্যা, প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন দুর্ঘটনায় নিহত ও আহত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা এসব কাজকে ইবাদত মনে করেই করে থাকি।”

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব জামায়াতে ইসলামীর আমির আজাদ সোবহান। এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি আলিমুজ্জামানসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও

রাজবাড়ীতে বিভাগীয় কমিশনারের স্কুল-হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে জেলা প্রশাসকের কার্যালয়, স্কুল, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর