Skip to main content

কালুখালী টাইমস

প্রেমের ফাঁদে ফেলে সপ্তম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) প্রেমের ফাঁদে ফেলে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাহিদুল ইসলাম নাফিজ (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তবে ঘটনার মূল অভিযুক্ত রায়হান শেখ এখনও পলাতক রয়েছে।

রোববার (১০ মে) দুপুরে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুই যুবকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

আটক নাহিদুল ইসলাম নাফিজ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ফকিরপাড়ার এলেম মণ্ডলের ছেলে। তিনি সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের শিক্ষার্থী। অপর অভিযুক্ত রায়হান শেখ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের শহীদের দোকান এলাকার কুদ্দুস শেখের ছেলে।

ভুক্তভোগী কিশোরী ও তার পরিবারের অভিযোগ, স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে প্রায় দুই মাস ধরে রায়হানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিদ্যালয়ে যাতায়াতের সময় তাদের পরিচয় হয়। শনিবার (৯ মে) রাত ১০টার দিকে ঘুরতে যাওয়ার কথা বলে রায়হান ও তার বন্ধু নাহিদুল মোটরসাইকেলে করে কিশোরীকে বাড়ি থেকে নিয়ে যায়। পরে তাকে শহীদের দোকান এলাকার একটি নির্জন মাঠে নিয়ে হত্যার ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়।

ভুক্তভোগী কিশোরী জানান, অভিযুক্তরা মদ ও ওষুধ সেবন করে তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। রাত ১২টার দিকে বাড়ির সামনে নামিয়ে দিতে এলে তিনি চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। এ সময় রায়হান পালিয়ে গেলেও নাহিদুলকে মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে এলাকাবাসী তাকে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে আটকে রেখে সকালে পুলিশের কাছে হস্তান্তর করেন।

আটক নাহিদুল ইসলাম দাবি করেন, তার বন্ধু রায়হান প্রথমে ধর্ষণ করে এবং পরে তাকে ডাকে। তবে তিনি ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং এক অভিযুক্তকে আটক করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষা ও অন্যান্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছে।

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর