কালুখালী টাইমস

রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে ‘এশিয়া পোস্ট’-এর যাত্রা শুরু

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’।

সোমবার (১১ মে) সকালে রাজধানীর পল্টনের তোপখানা রোডে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। একইসঙ্গে রাজবাড়ী জেলাতেও উৎসবমুখর পরিবেশে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে সংবাদমাধ্যমটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

রাজবাড়ীর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “তথ্যপ্রযুক্তির এই যুগে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি আশা করি, ‘এশিয়া পোস্ট’ রাজবাড়ীসহ সারা দেশের মানুষের কথা তুলে ধরবে এবং মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে নতুনত্বের স্বাক্ষর রাখবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, রাজবাড়ী জেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার, রাজবাড়ী আবুল হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ আহসানুল করিম হিটু, কবি খোকন মাহমুদ, জেলা কৃষক দলের আহ্বায়ক আয়ুবুর রহমান আইয়ুবসহ জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং ‘এশিয়া পোস্ট’-এর শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বর্তমান সময়ে ডিজিটাল সাংবাদিকতার গুরুত্ব, তথ্য যাচাই এবং মাল্টিমিডিয়া সংবাদ পরিবেশনের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য দেন।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও