কালুখালী টাইমস

পাংশা স্বজন ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার প্রথম সেমিষ্টার পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবকদের সাথে মতবিনিময় ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো স্বজন ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও অভিভাবকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সোমবার (১১ মে) প্রতিষ্ঠানের আয়োজনে এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিশুর সুশিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মিসেস স্বজনী খাতুন বলেন, “শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে আমরা আন্তরিকভাবে কাজ করছি। ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপ দিতে সকলের সহযোগিতা কামনা করছি।”

প্রতিষ্ঠানের সভাপতি মো. হাসান আলি অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন এবং অভিভাবকদের বিভিন্ন মতামত মনোযোগ সহকারে শোনেন।

উল্লেখ্য, স্বজন ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসা ২০২৬ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। বর্তমানে প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম চালু রয়েছে। প্রতিষ্ঠানে মোট ৬৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে, যার মধ্যে ছেলে ৩০ জন ও মেয়ে ৩৫ জন।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও