কালুখালী টাইমস

কালিকাপুর ই-কমার্স অ্যাসোসিয়েশন ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত

রাজবাড়ীর কালুখালীর কালিকাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “কালিকাপুর ই-কমার্স অ্যাসোসিয়েশন ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬” এর জমজমাট ফাইনাল খেলা।

 

সোমবার (১১ মে) অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচ ঘিরে এলাকায় সৃষ্টি হয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মাঠজুড়ে ছিল দর্শকদের উপচেপড়া ভিড়, টানটান উত্তেজনা আর প্রাণবন্ত সমর্থকদের উল্লাস।

 

ফাইনাল খেলায় মুখোমুখি হয় মাছপাড়া খেলাঘর একাদশ ও কলেজপাড়া টাইগার্স একাদশ। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে মাছপাড়া খেলাঘর একাদশ। নির্ধারিত ওভারে ২ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে বিশাল ২৩৬ রান।

 

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে ভালো প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত মাছপাড়া খেলাঘরের বোলিং তোপে টিকতে পারেনি কলেজপাড়া টাইগার্স। ১৬৭ রানেই গুটিয়ে যায় দলটি। ফলে বড় ব্যবধানে জয় তুলে নেয় মাছপাড়া খেলাঘর একাদশ।

 

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেওয়া হয়। পুরো টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে, যা স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

 

উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিটু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম মুন্নু, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খান, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য, পাংশা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার শরিফুল ইসলাম, যুব নেতা রাসেল খান, লিটন, রাজবাড়ী সরকারি কলেজের সহ-সভাপতি অন্তু মোল্লা, কালুখালী সরকারী কলেজের সাবেক সভাপতি ইমন খন্দকারসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

বক্তারা এ ধরনের আয়োজন তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও