কালুখালী টাইমস

কালুখালীতে দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ব্ল্যাক বেঙ্গল ছাগল বিতরণ

কবির হোসেন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালী উপজেলায় দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে দরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়।

মঙ্গলবার (২০ মে) উপজেলার গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আয়োজনে এ ছাগল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শেখ মুহা. মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু সালেহ মোহাম্মদ আলী আহসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাজমুল হাসান।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সভাপতি মোহাম্মদ আকরাম হোসেন, কার্যনির্বাহী পরিষদের সদস্য মনিরুজ্জামান সোহেলসহ সংস্থার অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় পরিবারগুলোর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন গ্রামীণ জনগোষ্ঠীর জন্য লাভজনক হওয়ায় এটি অনেক পরিবারের জন্য বাড়তি আয়ের উৎস হিসেবে কাজ করবে। এর মাধ্যমে উপকারভোগীরা স্বাবলম্বী হয়ে উঠবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠানে অসহায় ও দরিদ্র ২০টি পরিবারের মাঝে দুটি করে মোট ৪০টি ব্ল্যাক বেঙ্গল ছাগল বিতরণ করা হয়। পাশাপাশি উপকারভোগীদের ছাগল পালন, পরিচর্যা ও রোগব্যবস্থাপনা বিষয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই আয়বর্ধক কার্যক্রমের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, উপকারভোগী পরিবার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও