কালুখালী টাইমস

এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে পাংশায় মানববন্ধন

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কথিত অর্থ পাচারকারী এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার, ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ড. এম. জুবাইদুর রহমানের পদত্যাগ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) কামাল উদ্দিন জসিমের অপসারণ, ব্যাংকের কাজে অবৈধ হস্তক্ষেপ বন্ধ এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের দাবিতে রাজবাড়ীর পাংশায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির গ্রাহকরা।

রোববার (২৪ মে) সকাল সাড়ে ১১টায় পাংশা পৌর বাজার এলাকায় ইসলামী ব্যাংক পাংশা শাখার নিচে মাহমুদ প্লাজার সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাংশা উপজেলা শাখার সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন রাজবাড়ী জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি হারুন অর রশীদ, পাংশা পৌর জামায়াতের সেক্রেটারি খোন্দকার আব্দুল হালিম এবং পাংশা শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি আব্দুল খালেক প্রমুখ।

এসময় বক্তারা অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও