কালুখালী টাইমস

১৮০০ টাকা ভাড়া বাঁচাতে গিয়ে থেমে গেল ১৭টি জীবন

ঈদের আনন্দঘন ঘরে ফেরার যাত্রা মুহূর্তেই পরিণত হলো শোকের মাতমে। অতিরিক্ত বাসভাড়া বাঁচাতে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন একদল শ্রমজীবী মানুষ। কিন্তু সেই সিদ্ধান্তই কেড়ে নিল বহু তাজা প্রাণ। টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে অন্তত ১৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৯ জনই নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা।

সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৪টার দিকে টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব পাড় এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মান্দা উপজেলাজুড়ে নেমে আসে শোকের ছায়া। স্বজন হারানোর কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা একটি রডবোঝাই ট্রাক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। যমুনা সেতুর পূর্ব প্রান্তে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে যায় এবং ওপরে থাকা যাত্রীরা ভারী রডের নিচে চাপা পড়েন। ঘটনাস্থল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ১৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া অন্তত ১০ জন গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের মধ্যে রয়েছেন রাজেন্দ্রবাটি গ্রামের তারেক, আব্দুল বারেক, বাদশা, সোহাগ, রবিউল ও সাগর। এছাড়া মুর্শিদপুর গ্রামের মইনুর ইসলাম এবং পাকুড়িয়া গ্রামের দুই ভাই মাইনুল ও গিয়াসও নিহত হয়েছেন।

নিহত তারেকের বাবা সুলতান হোসেন জানান, এসব যুবক নোয়াখালী ও ফেনী এলাকায় ফেরি করে ভাঙা মোবাইল, প্লাস্টিকের খেলনা বিক্রি এবং ফেলে দেওয়া চুল সংগ্রহের কাজ করতেন। ঈদ উপলক্ষে সবাই একসঙ্গে বাড়ি ফিরছিলেন। তিনি বলেন, “বাসে জনপ্রতি ১৮০০ টাকা অতিরিক্ত ভাড়া চাওয়া হয়েছিল। সেই টাকা বাঁচাতেই তারা রডবোঝাই ট্রাকে উঠেছিল। কিন্তু সামান্য কিছু টাকা বাঁচাতে গিয়ে যে জীবনটাই চলে যাবে, তা কখনও ভাবিনি।”

একই ইউনিয়নের ৯ জন উপার্জনক্ষম যুবকের মৃত্যুতে পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছে। সন্তান ও স্বজন হারিয়ে মা-বাবা ও আত্মীয়দের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর সহায়তায় নিহতদের মরদেহ নিজ নিজ গ্রামে পৌঁছে দেওয়ার কার্যক্রম চলছে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও