কালুখালী টাইমস

ঈদের আনন্দ কেড়ে নিল আগুন, খোলা আকাশের নিচে শত পরিবার

চারদিকে এখনো পোড়া গন্ধ। ধ্বংসস্তূপের ভেতরে ছড়িয়ে আছে টিন, কাঠ, কাপড় আর ভাঙাচোরা ঘরের জিনিসপত্র। কেউ পোড়া ঘরের ভেতর খুঁজছেন বেঁচে থাকা কোনো স্মৃতি, কেউ আবার পোড়া টিন কুড়িয়ে বিক্রি করছেন ভাঙারির দোকানে। অথচ আর মাত্র একদিন পরই ঈদুল আজহা। সারা দেশে যখন ঈদের প্রস্তুতি চলছে, তখন রাজধানীর কালশীর বাউনিয়াবাঁধ বস্তির শত শত মানুষ মাথা গোঁজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।

সোমবার (২৫ মে) সন্ধ্যায় রাজধানীর পল্লবীর কালশী এলাকার বাউনিয়াবাঁধ বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (২৬ মে) সকালে স্থানীয়রা জানান, আগুনে অন্তত ১০০ থেকে ১৫০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই পোড়া ঘরের ধ্বংসস্তূপে খুঁজে ফিরছেন প্রয়োজনীয় জিনিসপত্র। বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাবার বিতরণ করতেও দেখা গেছে।

সুনামগঞ্জের বাসিন্দা বকুলা বেগম প্রায় সাত বছর ধরে পরিবার নিয়ে এই বস্তিতে বসবাস করছেন। আগুনে তার দুটি ঘর পুড়ে গেছে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “দুইটা রুমে ৯ জন মানুষ থাকতাম। ভাবছিলাম ঈদের পর এই জায়গা ছেড়ে দেব। আমরা গরিব মানুষ, ঈদের সময় বাসায় বাসায় গিয়ে মাংস সংগ্রহ করি। সেই মাংস দিয়েই দুইদিন ভালোভাবে খাই। কিন্তু এবার সব শেষ। রান্না করবো কোথায়? মাথার ওপর কোনো ছাদ নেই। এবারের ঈদ আমাদের খোলা আকাশের নিচে কাটবে।”

আগুন লাগার মুহূর্তের কথা স্মরণ করে তিনি বলেন, “বিধবা ভাতার টাকা এনেছিলাম, খরচও করতে পারিনি। হঠাৎ আগুন লাগে। পরনের কাপড় নিয়েই সবাই ঘর থেকে বের হয়ে আসি।”

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মো. নবাব জানান, তার ১৫টি ঘর ও একটি মুদি দোকান পুড়ে গেছে। তিনি বলেন, “এই শহরে ২০ বছর ধরে যা উপার্জন করেছি, এক আগুনে সব শেষ হয়ে গেছে। দোকানে কয়েক লাখ টাকার মাল ছিল, কিছুই রক্ষা করতে পারিনি। প্রতি বছর কোরবানি দিই। আজ গরু কেনার কথা ছিল। কিন্তু এখন তো থাকার জায়গাই নেই। ঈদের দিন হয়তো রাস্তায় ঘুমাতে হবে।”

কিশোরগঞ্জের বাসিন্দা শাহীন আলম স্ত্রী-সন্তান নিয়ে পাঁচ বছর ধরে এই বস্তিতে ভাড়া থাকতেন। ভাঙারির দোকানে কাজ করে সংসার চালানো শাহীন ঈদের পর একটি রিকশা কেনার পরিকল্পনা করেছিলেন। সে জন্য সমিতি থেকে কিস্তিতে ৪২ হাজার টাকা তুলেছিলেন। কিন্তু আগুনে সেই টাকাসহ সবকিছু পুড়ে গেছে।

তিনি বলেন, “ভাবছিলাম ঈদের পর একটা রিকশা কিনে নতুনভাবে শুরু করবো। কিন্তু আগুনে সব শেষ হয়ে গেছে। সামনে ঈদ, অথচ পরিবার নিয়ে কোথায় থাকবো জানি না। মানুষ যখন আনন্দে ঈদ করবে, আমরা তখন আশ্রয়ের চিন্তায় রাত কাটাবো।”

মঙ্গলবার সকাল থেকেই বস্তির বাসিন্দারা পোড়া ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেন। কেউ পোড়া টিন, কেউ ভাঙা আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম বের করছেন। পরে সেগুলো ভাঙারির দোকানে বিক্রি করা হচ্ছে। এ সময় বিভিন্ন ভ্যান, অটোরিকশা ও মিনি ট্রাককে বস্তির ভেতরে ঢুকতে দেখা যায়।

বাসিন্দা মোহাম্মদ সবুজ জানান, আগুনে তার ১১টি ঘর পুড়ে গেছে। ক্ষতির কিছুটা পুষিয়ে নিতে তিনি পোড়া টিন বিক্রি করছেন। তিনি বলেন, “যা পাই, তা দিয়েই আবার নতুন করে শুরু করতে হবে।”

আরেক বাসিন্দা মোতালেব বলেন, “আমার ভাঙারির দোকান, গোডাউন আর তিনটা ঘর পুড়ে গেছে। আগুন লাগার পর পরিবার নিয়ে এক কাপড়ে বের হয়ে আসি। আগুনের তাপে কেউ বস্তির ভেতরে থাকতে পারেনি। ফায়ার সার্ভিস সবাইকে দ্রুত বের হয়ে যেতে বলেছিল।”

ঘরের মেঝে খুঁড়ে বের হলো মায়ের মরদেহ, ছেলে পলাতক

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর মারুফা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মরদেহ নিজ ঘরের মেঝের নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়

adobe generative ai 1

Grace Yee, Senior Director of Ethical Innovation AI Ethics and Accessibility at Adobe Interview Series Adobe’s Claims Next Generative AI Features Will Be Commercially Safe

adobe generative ai 1

Grace Yee, Senior Director of Ethical Innovation AI Ethics and Accessibility at Adobe Interview Series Adobe’s Claims Next Generative AI Features Will Be Commercially Safe

best name for dog 52

The Cat In The Hat; The Trailer & Poster Offer A Fun Look At The New Animated Take On The Dr Seuss Story The Cat

কালুখালীর কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত নামা যুবকের মৃত্যু

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজে ধাক্কা লেগে এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০২ মে) বেলা সাড়ে ১১টার

ঈদের নামাজে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দফায় দফায় মারপিট

রাজবাড়ীর পাংশায় ঈদগাহ ময়দানে বক্তব্যের সময় মাইক্রোফোন কেরে নেওয়াকে কেন্দ্র করে দফায় দফায় মারপিটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার  (২৮ শে মে)  সকাল ৮ টার দিকে উপজেলার