কালুখালী টাইমস

কালুখালীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালী উপজেলায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১)-এর জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (৩১ মে) বিকেলে উপজেলার রতনদিয়া ইউনিয়নের তোফাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

 

ঈদ-পরবর্তী সময়ে আয়োজিত এ ফাইনাল খেলাকে ঘিরে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দেশি-বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ এবং হাজারো দর্শকের উপস্থিতিতে তোফাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দর্শকদের করতালি, উচ্ছ্বাস ও প্রাণবন্ত উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

 

ফাইনাল খেলায় মুখোমুখি হয় মালিয়াট ফুটবল একাদশ ও কালিকাপুর ই-কমার্স অ্যাসোসিয়েশন। টানটান উত্তেজনা ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হয়। পরে ট্রাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে কালিকাপুর ই-কমার্স অ্যাসোসিয়েশনকে পরাজিত করে মালিয়াট ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

 

ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রুমা, কালুখালী থানার ওসি (তদন্ত) মো. সুমন মিয়া, রতনদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মেহেদী আর মনসুর, যুবনেতা ফিরোজ রহমান টিটু মোল্লা, উপজেলা বিএনপির সদস্য হাসমত আলী মোল্লা, যুবদলের সভাপতি মো. হানিফ মণ্ডল, জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আতর, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মেহেদী হাসান তোতা, সাধারণ সম্পাদক মো. জামাল খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অতিথিরা খেলাধুলার গুরুত্ব তুলে ধরে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

 

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন তারা।

 

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও