কালুখালী টাইমস

পাংশায় আম খাওয়ানোর কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় আট বছর বয়সী এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মো: জীবন মন্ডল (১৭) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

 

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় পাংশা মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মো: আব্দুল গণি মামলার বিষয়টি নিশ্চিত করে জানান অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।

 

অভিযুক্ত মো: জীবন মন্ডল উপজেলার সরিষা ইউনিয়নের বাঘারচর এলাকার মো: বেনু মন্ডল এর ছেলে । জীবন মন্ডল ভুক্তভোগী শিশুটি সম্পর্কে চাচা।

 

ভুক্তভোগী শিশুর নানি বলেন, আমার মেয়ে জামাই ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করে। ঈদের ছুটিতে নাতিদের নিয়ে গ্রামের বাড়ি বেড়াতে এসেছে। গত বুধবার দুপুর ২ টার দিকে জীবন (অভিযুক্ত) আমার নাতিকে বাড়ির পাশে পুকুর পাড়ে গাছ থেকে আম পেড়ে খাওয়ানোর কথা বলে ঝোপের ভেতর নিয়ে যায়। পরে নাতিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে পুকুর থেকে গোসল করে যাওয়ার পথে এক নারী দেখলে জীবন (অভিযুক্ত)

দৌড়ে পালিয়ে যায়। পরে ওই নারী আমার নাতিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় মাতুব্বররা চেষ্টা চালায়।আমি আমার মেয়ে ও নাতিকে নিয়ে থানায় এসে অভিযোগ করেছি।

 

পাংশা মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মো: আব্দুল গণি বলেন, আম খাওয়ানোর কথা বলে জীবন নামে এক যুবক ওই শিশুকে ঝোপের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। তবে স্থানীয়দের তাৎক্ষণিক হস্তক্ষেপে শিশুটি রক্ষা পায়।

তিনি আরও জানান, আজ সন্ধ্যায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করা করেছে। অভিযুক্ত জীবন কে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও