কালুখালী টাইমস

ইংল্যান্ড-নাইজেরিয়ার সুযোগ ছেড়ে যুক্তরাষ্ট্রের জার্সিতে নেমে ইতিহাস

বিশ্বকাপে খেলার সুযোগ ছিল তিনটি দেশের হয়ে, কিন্তু শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকেই বেছে নিয়েছিলেন ফোলারিন বালোগুন। সেই সিদ্ধান্তের প্রতিদান তিনি দিলেন বিশ্বকাপ অভিষেক ম্যাচেই। শনিবার ভোরে প্যারাগুয়ের বিপক্ষে জোড়া গোল করে ইতিহাস গড়েছেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। তার দুর্দান্ত পারফরম্যান্সে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র।

এই জয়ের মাধ্যমে মার্কিনরা নতুন ইতিহাসও গড়েছে। বিশ্বকাপের কোনো ম্যাচে প্রথমবারের মতো চার গোল করেছে যুক্তরাষ্ট্র। মজার বিষয় হলো, ২০২২ কাতার বিশ্বকাপে চার ম্যাচ মিলিয়ে তাদের মোট গোল ছিল মাত্র তিনটি। এছাড়া এর আগে কোনো বিশ্বকাপ ম্যাচে তারা কখনো তিন গোলের বেশি করতে পারেনি।

ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ৭০ হাজার ৪৯২ জন দর্শক। লাল, সাদা ও নীল রঙে সজ্জিত গ্যালারিতে উৎসবমুখর পরিবেশের মধ্যেই নিজের বিশ্বকাপ অভিষেককে স্মরণীয় করে রাখেন বালোগুন।

নিউইয়র্কের ব্রুকলিনে নাইজেরিয়ান বাবা-মায়ের ঘরে জন্ম নেওয়া বালোগুন মাত্র এক মাস বয়সে পরিবারের সঙ্গে ইংল্যান্ডে চলে যান। লন্ডনেই তার বেড়ে ওঠা। আট বছর বয়সে যোগ দেন আর্সেনালের একাডেমিতে। ইংল্যান্ডের বিভিন্ন বয়সভিত্তিক দলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব-১৮ দলেও খেলেছেন তিনি। পরে আন্তর্জাতিক পর্যায়ে যুক্তরাষ্ট্রকেই বেছে নেন। ইংল্যান্ড দলে তীব্র প্রতিযোগিতা এবং নাইজেরিয়ার বিশ্বকাপে না ওঠাও তার সিদ্ধান্তকে প্রভাবিত করেছিল।

ম্যাচে প্রথম গোলটি আসে অধিনায়ক ক্রিস্টিয়ান পুলিসিচের দারুণ পাস থেকে। সুযোগ কাজে লাগিয়ে বল জালে জড়ান বালোগুন। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে আবারও গোল করে ব্যবধান বাড়ান তিনি। বক্সের ভেতর থেকে নেওয়া তার নিখুঁত শট জালের ওপরের বাঁ কোণে গিয়ে লাগে।

হ্যাটট্রিকের সম্ভাবনাও ছিল। তবে দ্বিতীয়ার্ধে করা আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবুও ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়ে ফেলেন বালোগুন। ১৯৩০ সালের পর প্রথম মার্কিন ফুটবলার হিসেবে এক বিশ্বকাপ ম্যাচে একাধিক গোল করার কীর্তি গড়েন তিনি।

এর আগে ১৯৩০ সালের উদ্বোধনী বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৩-০ জয়ের ম্যাচে বার্ট প্যাটেনাউড হ্যাটট্রিক করেছিলেন। সেটিই ছিল বিশ্বকাপ ইতিহাসের প্রথম হ্যাটট্রিক। প্রায় এক শতাব্দী পর আবারও প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাসের সঙ্গে নিজের নাম জড়ালেন ফোলারিন বালোগুন।

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর

পাংশায় ৩০জন কৃষকের মাঝে বিনামূল্যে মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

রাজবাড়ীর পাংশায় তেল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায়

পাংশায় অসহায় নারীদের সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

রাজবাড়ীর পাংশায় অসহায় মহিলাদের সেলাই মেশিন এবং দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ

পাংশায় আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিএনপির সমাবেশ ও মিছিল

রাজবাড়ীর পাংশায় আওয়ামীলীগের সন্ত্রাসী কার্যক্রম ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২১ সেপ্টেম্বর) পাংশা উপজেলা