কালুখালী টাইমস

পছন্দের ফুটবল দলের পতাকা টানাতে গিয়ে জ্ঞান হারালেন যুবক

ফিফা বিশ্বকাপের উন্মাদনায় প্রিয় দল পর্তুগালের পতাকা টানাতে গিয়ে গাছে উঠে অজ্ঞান হয়ে পড়েন গাইবান্ধার পলাশবাড়ির এক যুবক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরাপদে উদ্ধার করেন।

শনিবার (১৩ জুন) দুপুরের দিকে উপজেলার পৌর শহরের বৈরী হরিনমারী গ্রামে এ ঘটনা ঘটে। অজ্ঞান হওয়া যুবকের নাম শামীম (৩০)। তিনি ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ উপলক্ষে নিজের সমর্থিত দল পর্তুগালের পতাকা টানানোর জন্য একটি বড় কদম গাছে ওঠেন শামীম। গাছের বেশ উঁচুতে ওঠার পর হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান। এতে তিনি ভারসাম্য হারিয়ে গাছের একটি ডালের সঙ্গে আটকে পড়েন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে পলাশবাড়ি ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। দক্ষতার সঙ্গে উদ্ধারকাজ পরিচালনা করে তারা শামীমকে নিরাপদে নিচে নামিয়ে আনেন। স্থানীয়দের মতে, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

পলাশবাড়ি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মোহাম্মদ লোকমান হাকিম জানান, পতাকা টানাতে গিয়ে গাছে ওঠার পর শামীম সম্ভবত মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়েন। তবে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।

তিনি আরও বলেন, বিশ্বকাপকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সমর্থকদের মধ্যে পতাকা টানানোর প্রবণতা বেড়েছে। অনেকেই উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি কিংবা ভবনের ছাদে উঠে পতাকা লাগাতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। এমনকি কিছু ক্ষেত্রে প্রাণহানির ঘটনাও ঘটেছে। তাই এ ধরনের কাজ করার সময় সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর

পাংশায় ৩০জন কৃষকের মাঝে বিনামূল্যে মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

রাজবাড়ীর পাংশায় তেল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায়

পাংশায় অসহায় নারীদের সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

রাজবাড়ীর পাংশায় অসহায় মহিলাদের সেলাই মেশিন এবং দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ

পাংশায় আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিএনপির সমাবেশ ও মিছিল

রাজবাড়ীর পাংশায় আওয়ামীলীগের সন্ত্রাসী কার্যক্রম ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২১ সেপ্টেম্বর) পাংশা উপজেলা