কালুখালী টাইমস

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আগামী ১৫ জুন থেকে বাংলাদেশে নেপাল থেকে আগের মতোই ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে। যদিও অতিরিক্ত ২০ মেগাওয়াটসহ মোট ৬০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির পরিকল্পনা ছিল, ভারতের অনুমোদন না পাওয়ায় সেই উদ্যোগ আপাতত বাস্তবায়ন হচ্ছে না।

রোববার (১৪ জুন) নেপালের জ্বালানি খাতের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে কাঠমান্ডু পোস্ট। কর্মকর্তারা জানান, ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ (সিইএ) ট্রান্সমিশন লাইনের সক্ষমতার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে অতিরিক্ত বিদ্যুৎ পরিবহনের অনুমোদন স্থগিত করেছে।

এছাড়া নেপাল, ভারত ও বাংলাদেশের মধ্যে সংশোধিত ত্রিপক্ষীয় চুক্তি, দুই দেশের জ্বালানি সচিব পর্যায়ের যৌথ স্টিয়ারিং কমিটির কিছু সিদ্ধান্ত এবং অন্যান্য আনুষ্ঠানিক প্রক্রিয়াও এখনো সম্পন্ন হয়নি।

বর্ষা মৌসুমে নেপাল উদ্বৃত্ত বিদ্যুৎ বাংলাদেশ ও ভারতে রপ্তানি করে, আর শীতকালে ভারত থেকে বিদ্যুৎ আমদানি করে। ২০২৫ সালের ২৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত নেপাল-ভারত সচিব পর্যায়ের বৈঠকে বিদ্যমান ৪০ মেগাওয়াটের বাইরে আরও ২০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানির বিষয়ে সমঝোতা হয়েছিল।

পরে নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ভারতের বিদ্যুৎ বাণিজ্য সংস্থার কাছে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করার অনুরোধ জানায়। তবে ভারতীয় পক্ষ জানায়, বাংলাদেশ-ভারত সংযোগ লাইনের বর্তমান সক্ষমতায় বাড়তি বিদ্যুৎ সরবরাহ সম্ভব নয়।

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের বিদ্যুৎ বাণিজ্য বিভাগের পরিচালক বাহাদুর থাপা বলেন, এ বছর বাংলাদেশে কেবল ৪০ মেগাওয়াট বিদ্যুৎই রপ্তানি করা হবে। অতিরিক্ত ২০ মেগাওয়াট পাঠানোর চেষ্টা করা হলেও প্রয়োজনীয় অবকাঠামোগত সক্ষমতা না থাকায় তা সম্ভব হচ্ছে না।

ফলে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যুৎ রপ্তানির বিষয়টি নিয়ে নেপাল ও ভারতের মধ্যে নতুন করে আলোচনা প্রয়োজন হবে। তবে সেই আলোচনা কবে অনুষ্ঠিত হবে, তা এখনো নির্ধারিত হয়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারিতে ভারতের সঞ্চালন লাইন ব্যবহার করে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানির চুক্তি হয়। একই বছরের ১৫ নভেম্বর প্রথমবারের মতো নেপাল বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করে। নেপালের বিদ্যুৎ প্রথমে ঢালকেবার-মুজাফ্ফরপুর ৪০০ কেভি ট্রান্সমিশন লাইনের মাধ্যমে ভারতে প্রবেশ করে এবং পরে বহরমপুর-ভেড়ামারা ৪০০ কেভি লাইনের মাধ্যমে বাংলাদেশে আসে।

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর

পাংশায় ৩০জন কৃষকের মাঝে বিনামূল্যে মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

রাজবাড়ীর পাংশায় তেল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায়

পাংশায় অসহায় নারীদের সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

রাজবাড়ীর পাংশায় অসহায় মহিলাদের সেলাই মেশিন এবং দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ

পাংশায় আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিএনপির সমাবেশ ও মিছিল

রাজবাড়ীর পাংশায় আওয়ামীলীগের সন্ত্রাসী কার্যক্রম ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২১ সেপ্টেম্বর) পাংশা উপজেলা