কালুখালী টাইমস

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত সিফাতের চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন

 

রাজবাড়ীর কালুখালী উপজেলায় মোটরসাইকেল ও অটোর মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধুসহ মোট ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সিফাত মণ্ডল (১৮) বর্তমানে ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

গত শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের তোফাদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু একটি মোটরসাইকেলে পাংশার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

 

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহত সিফাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকা পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

 

 

সিফাত মণ্ডলের চিকিৎসা ব্যয় বহন করা তার পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। বর্তমানে সে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

 

পরিবার ও স্বজনরা দেশ-বিদেশের সকল সহৃদয় মানুষের কাছে বিনীতভাবে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।

 

তারা জানান, ছোট একটি সহায়তাও সিফাতের চিকিৎসায় বড় ভূমিকা রাখতে পারে। যারা সাহায্য করতে পারবেন না, তারা অন্তত এই পোস্টটি শেয়ার করে সহযোগিতা করতে অনুরোধ করা হয়েছে।

 

সহযোগিতার মাধ্যম:

📱 বিকাশ পার্সোনাল: 01728582720 (নাহিদ)

📱 নগদ পার্সোনাল: 01728582720

 

আসুন, মানবিক দৃষ্টিকোণ থেকে সিফাতের পাশে দাঁড়াই এবং তার দ্রুত সুস্থতার জন্য সহযোগিতার হাত বাড়াই।

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর

পাংশায় ৩০জন কৃষকের মাঝে বিনামূল্যে মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

রাজবাড়ীর পাংশায় তেল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায়

পাংশায় অসহায় নারীদের সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

রাজবাড়ীর পাংশায় অসহায় মহিলাদের সেলাই মেশিন এবং দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ

পাংশায় আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিএনপির সমাবেশ ও মিছিল

রাজবাড়ীর পাংশায় আওয়ামীলীগের সন্ত্রাসী কার্যক্রম ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২১ সেপ্টেম্বর) পাংশা উপজেলা