নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল

নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বাসসের পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিন আজ শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত ৩০ মে বাসায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে কয়েকদিন পর তাকে বাসায় নেয়া হয়। […]
কালুখালীতে সরকার পরিবহনের বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

শনিবার (২৩ আগস্ট) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজবাড়ীগামী সরকার পরিবহনের বাসটি একটি পাটবাহী যানবাহনকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক গুরুতর আহত হন এবং তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া বাসের আরও কয়েকজন যাত্রী আহত হলেও কোনো […]
মাদক উদ্ধারে পুরস্কার পাওয়া এসআই এবার মাদক পাচারে জড়িত হয়ে প্রত্যাহার

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে ৪৮ বোতল ফেনসিডিলসহ পুলিশের তিন সোর্স আটকের ঘটনায় আলোচিত এসআই কামাল হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার তদন্ত পরিদর্শক রবিউল আলম খান। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় এসআই কামালকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, চলতি […]
নির্বাচন নিয়ে সরকার চাপ দেয়নি, দিলে পদত্যাগ করব : সিইসি নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, সরকার তাকে নির্বাচন নিয়ে কোনো চাপ দেয়নি। চাপ দিলে তিনি পদত্যাগ করবেন, চেয়ারে থাকবেন না। শনিবার সকালে রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এ কথা জানান তিনি। সিইসি আরও বলেন— সংবিধানের বাইরে গিয়ে আনুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। […]
জীবনের শেষ লেখায় অনেক প্রশ্ন রেখে গেলেন সাংবাদিক বিভুরঞ্জন সরকার

“আমার জীবনে কোনো সাফল্যের গল্প নেই। সাংবাদিক হিসেবেও এ-ডাল ও-ডাল করে কোনো শক্ত ডাল ধরতে পারিনি। আমার কোথাও না কোথাও বড় ঘাটতি আছে। এই ঘাটতি আর কাটিয়ে ওঠা হলো না। দুঃখই হোক আমার জীবনের শেষ সঙ্গী। আর পৃথিবীর সকল প্রাণী সুখী হোক।” এভাবেই নিজের শেষ লেখায় অনেক প্রশ্ন ও আক্ষেপ রেখে গেছেন সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন […]