কালুখালী টাইমস

মাদক উদ্ধারে পুরস্কার পাওয়া এসআই এবার মাদক পাচারে জড়িত হয়ে প্রত্যাহার

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে ৪৮ বোতল ফেনসিডিলসহ পুলিশের তিন সোর্স আটকের ঘটনায় আলোচিত এসআই কামাল হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার তদন্ত পরিদর্শক রবিউল আলম খান।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় এসআই কামালকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, চলতি বছরের ২২ এপ্রিল এসআই কামাল হোসেনকে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে পুরস্কৃত করেছিলেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।

এর আগে, বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বাজার এলাকায় তিনজনকে ফেনসিডিল পাচারের সময় স্থানীয়রা আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেন। এসময় তাদের কাছ থেকে ৪৮ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

আটক তিনজন হলেন—

  • রমিজ উদ্দিন (৩৫), সুখছড়ি এলাকা, লোহাগাড়া

  • নাজিম উদ্দিন (৪৫), হোসেন আলী মাতব্বর বাড়ি, লোহাগাড়া সদর

  • তাজুল ইসলাম (৪৯), মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার বাসিন্দা

আটকরা দাবি করেছেন, তারা পুলিশের সোর্স এবং এসআই কামাল হোসেনই তাদের ফেনসিডিলগুলো দেন। আরও জানান, এসআই কামাল পেছনের গাড়িতে ছিলেন এবং সেখানে ইয়াবাও ছিল। সামনের গাড়ি ধরা পড়তেই তিনি পালিয়ে যান।

স্থানীয় ছাত্র-জনতা অভিযোগ করেন, লোহাগাড়া থানার কিছু পুলিশ দীর্ঘদিন ধরে মাদক উদ্ধার দেখিয়ে তা পাচার করছে। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে শিক্ষার্থীরা নজরদারি করে এবং অবশেষে এসআই কামালের সোর্সদের মাদকসহ আটক করতে সক্ষম হন।

Fb Free Apk Download For Android

We measure actual pending/processing instances and observe fees, limits, and verification steps that affect payout velocity. We also examine the site’s TLS, data practices, and

রাজবাড়ীতে জামায়াত কর্মী আসাদুল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালীতে জামায়াতের কর্মী আসাদুল ইসলাম (২৪) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা সহ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে