রাজবাড়ীতে পথচারীকে বাঁচাতে গিয়ে পেঁয়াজবোঝাই ট্রাক উল্টে আহত ৪

রাজবাড়ীর পাংশা উপজেলায় পথচারীকে বাঁচাতে গিয়ে পেঁয়াজবোঝাই একটি ট্রাক উল্টে সড়কের পাশে পড়ে গেছে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঢাকা-কুষ্টিয়া মহাসড়কের পাংশা মৈশালা চক্ষু হাসপাতাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- পাংশা পৌর শহরের মৈশালা বড়গাছি এলাকার মৃত আকবর মণ্ডলের ছেলে পথচারী নুরুল মণ্ডল (৭৬), […]
পাংশায় ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষ

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার মৈশালা এলাকায় ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে পাংশা ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, দিনাজপুরের মধ্যপাড়া থেকে ভাঙ্গাগামী পাথরবোঝাই যশোর-ট-১১-৬২৫০ নম্বরের একটি ট্রাক মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সড়কের […]
রাজবাড়ীতে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

রাজবাড়ীতে পূর্বশত্রুতার জেরে জাহিদ ফকির নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জাহিদ ফকির। তিনি বিনোদপুর এলাকার মাহাতাব ফকিরের ছেলে। নিহতের বড় ভাই মামুন ফকির জানান, সকালে জাহিদ ফকির বাড়িতেই ছিলেন। দুপুরের দিকে বাড়ির পাশের স্কুল মাঠে যান তিনি। […]
গণভোটের ফল বাতিল চেয়ে রিট

গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং গত ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট করেন বলে সাংবাদিকদের জানান। রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবকে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর […]
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন আলী নেওয়াজ খৈয়াম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করবেন। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় আলী নেওয়াজ খৈয়ামসহ মোট ২৪ জনকে প্রতিমন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ […]
সকালে সংসদ সদস্যদের শপথ, বিকেলে মন্ত্রিসভার: সংসদ ভবনেই নতুন সরকারের যাত্রা

দীর্ঘ প্রতীক্ষার পর আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে নতুন বাংলাদেশের সংসদীয় পথচলা। এদিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শপথ গ্রহণ করবেন এবং বিকেলে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। দীর্ঘদিনের প্রথা ভেঙে এবার বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের শপথ […]