কালুখালী টাইমস

রাজবাড়ীর পাংশায় তরুণীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা এলাকায় ২২ বছর বয়সী এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পাংশা থানাধীন সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের সরকারি আশ্রয়ণ কেন্দ্রের একটি কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় একটি মামলা […]

রাজবাড়ীতে আতর শেখ হত্যা মামলায় র‌্যাবের অভিযানে ৬ আসামি গ্রেফতার

রাজবাড়ীতে কৃষক আতর শেখ হত্যা মামলার এজাহারভুক্ত ছয় আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।   শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার ঢাকার ধামরাই থানার সুতিবাজার ও নওগাঁওকাইত এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।   র‌্যাব জানায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল আনুমানিক ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে […]

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শাহাদাতবরণ করলেন আয়াতুল্লাহ খামেনি

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেহরানসহ দেশটির পাঁচটি শহরে এই হামলা চালানো হয়। ৮৬ বছর বয়সী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি এবং সংবাদ সংস্থা তাসনিম। প্রতিবেদনে বলা হয়েছে, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ার পর এই হামলা শুরু […]

ইরানের হামলায় কমপক্ষে ২০০ মার্কিন সেনা নিহতের দাবি

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এখন এক বিধ্বংসী রূপ নিয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তাদের সাম্প্রতিক এক হামলায় অন্তত ২০০ মার্কিন সেনা নিহত হয়েছে। তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এই দাবিকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে। রুশ সংবাদ সংস্থা তাস (TASS)-এর প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসি দাবি করেছে যে […]

ইরানের গণমাধ্যমের দাবি খামেনি বেঁচে আছেন, দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পরিণতি নিয়ে বিশ্বজুড়ে চরম উত্তেজনা ও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় খামেনি নিহত হয়েছেন বলে তেল আবিব দাবি করলেও, তেহরান-সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো তা জোরালোভাবে অস্বীকার করেছে। তাদের দাবি, খামেনি জীবিত আছেন এবং যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বার্তা সংস্থা রয়টার্স ইসরায়েলি জ্যেষ্ঠ কর্মকর্তাদের […]

You cannot copy content of this page