
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেহরানসহ দেশটির পাঁচটি শহরে এই হামলা চালানো হয়। ৮৬ বছর বয়সী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি এবং সংবাদ সংস্থা তাসনিম।
প্রতিবেদনে বলা হয়েছে, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ার পর এই হামলা শুরু হয়। খামেনির সাথে এই হামলায় তার মেয়ে, জামাতা এবং নাতিও নিহত হয়েছেন। এছাড়া ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের ওয়েবসাইটে সাইবার হামলাও চালানো হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি কর্মকর্তারা এই অভিযানের আভাস দিয়েছিলেন।
এই ঘটনার পর পরই ইরান ইসরায়েল ও প্রতিবেশী দেশগুলোর ওপর পাল্টা হামলা শুরু করেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, আমেরিকা ও জায়নিস্ট শাসনের এই যৌথ হামলার মুখে ইসলামী বিপ্লবের নেতা শহীদ হয়েছেন। বর্তমানে গোটা অঞ্চলে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে।





